রোজদিন ডেস্ক : ইরান যুদ্ধের আঁচ এসে লাগলো ভারতের শেয়ার বাজারে। সেই আঁচে সপ্তাহের প্রথম দিন বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স। প্রাথমিকভাবে প্রায় দু-হাজার পয়েন্টেরও বেশি পড়ল সূচক। তবে কেবল ভারত নয়, বিশ্বের সব প্রান্তের শেয়ার বাজারেরই বেহাল দশা। সেই সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে টাকার দাম। চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন অন্তত আরও একমাস যুদ্ধ চালাবেন তাঁরা। ততদিন পর্যন্ত শেয়ার বাজারে অস্থিরতা থাকবে৷ এমনই মনে করছেন বিনিয়োগকারীরা। শনিবার থেকে শুরু হয়েছে যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেনেইয়ের মৃত্যু হয়েছে। তিনদিন ধরে লাগাতার আক্রমণ চলছে পশ্চিম এশিয়ার একাধিক দেশে। তার প্রভাব শেয়ার বাজারে যে পড়বে সেটা বোঝাই যাচ্ছিল। সোমবার বাজার খোলে ৭৮৫৪৩.৭৩ পয়েন্টে। অর্থাৎ শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্সের যা সূচক ছিল তার থেকে ২৭৪৩ পয়েন্ট কম। নিফটিও নেমে যায় ৫০০ পয়েন্টের বেশি। তবে বেলা বাড়লে কিছুটা পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

Be the first to comment