রোজদিন ডেস্ক : প্রাথমিকে নিয়োগ মামলার পর এবার এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি। দোলের পরেই দু’জনকে ডাকা হবে। সূত্রের খবর, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে। পার্থ এবং অর্পিতা দু’জনেই দীর্ঘ কারাবাসের পর এখন জামিনে মুক্ত। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তদন্তে নেমে পার্থ ও অর্পিতার নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন। তারপরই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীটি মামলার তদন্ত সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। ওই মামলার চার্জগঠনও হয়েছে। এসএসসি দুর্নীতিরও তদন্ত করছে ইডি। ওই মামলার চার্জশিটও জমা পড়েছে। তদন্তে বেশ কিছু ক্ষেত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে।

Be the first to comment