- গুজরাটের আদালত ও স্কুলের বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগ। বাংলা থেকেই গ্রেফতার করা হয়েছে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে। ধৃত সৌরভকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে আহমেদাবাদ পুলিশ।
- দোলের সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন স্ত্রী-সহ সাত বছরের মেয়ের। মৃত ব্যক্তির নাম সৌমিত্র বর্মন (৩৫)। বাড়ি নন্দকুমার থানার শীতলপুরে। আহত হয়েছেন স্ত্রী ময়না বর্মন ও কন্যা আয়ন্তিকা বর্মন।
- পাল্টা হামলায় ৫০০ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ড্রোন ব্যবহার করেছে ইরান। জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড।
- গত শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানে নিহত হয়েছেন ১০৯৭ জন সাধারণ নাগরিক। আহত হয়েছেন প্রায় ৫৪০০ জন।
- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়কে সমাহিত করা হবে মাশহাদ শহরে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।
- আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করল ইরানের সংসদ।
- দুবাইয়ে আমেরিকান দূতাবাসের কাছে ড্রোন হামলা। মঙ্গলবার গভীর রাতে আমেরিকার দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়।
- বেইরুটে অনির্দিষ্টকালের জন্য দূতাবাস বন্ধ করে দিল আমেরিকা।
- কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রক।
- ইরানে এখন পর্যন্ত প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। হামলায় একটি সাবমেরিন-সহ ইরানের ১৭টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

Be the first to comment