মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বোর্ডের পরীক্ষা স্থগিত করল সিবিএসই

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকা, ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের আঁচে পুড়ছে পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে আগামী ৫ ও ৬ তারিখে নির্ধারিত সব পরীক্ষা বাতিল করল সিবিএসই বোর্ড। একই সিদ্ধান্ত নিয়েছে কেরলের সরকারি বোর্ডও। চলতি সপ্তাহের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বৃহস্পতিবার ০৫ মার্চ এবং শুক্রবার, ০৬ মার্চ তারিখের দশম এবং দ্বাদশ শ্রেণির উভয় পরীক্ষাই স্থগিত রাখা হবে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এছাড়াও বৃহস্পতিবারের পরিস্থিতি পর্যালোচনা করে ৭ মার্চ থেকে নির্ধারিত পরীক্ষার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে। পরবর্তী যাবতীয় তথ্যের জন্য বোর্ডের ওয়েব সাইটে নজর রাখতে বলা হয়েছে। চলতি বছর মধ্যপ্রাচ্যের সাতটি পরীক্ষাকেন্দ্রে ৬৩৩ জন পড়ুয়া কেরল বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছিল। দ্বাদশ শ্রেণিরও একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে মধ্যপ্রাচ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*