রাহুল সিনহার মনোনয়ন, অসঙ্গতির প্রশ্ন তুলে সিইসি-কে চিঠি টিএমসি-র

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যসভায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার মনোনয়ন পত্রে অসঙ্গতির প্রশ্ন তুলে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল রাজ্যের শাসক দল।
তাদের অভিযোগ, বিশ্বজিৎ সিনহা (রাহুল সিনহা) তাঁর মনোনয়নপত্রে অনেক কিছুই গোপন করেছেন। তাঁর সম্পত্তি সংক্রান্ত বহু তথ্য সহ অনেক কিছুই সঠিক ভাবে পূরণ করা হয়নি। দলের পক্ষে অরূপ বিশ্বাসের স্বাক্ষরিত এই চিঠিতে কোথায় কি ত্রুটি, অসঙ্গতি আছে তার বিশদ তথ্য দেওয়া হয়েছে। শুক্রবার মনোনয়ন পত্র স্ক্রুটিনি হয়। টিএমসি-র অভিযোগ, এই অসঙ্গতির কথা বলা হলেও রিটার্নিং অফিসার আমল দেননি।
উল্লেখ্য, প্রথম দিন মনোনয়ন পত্র পেশ করার সময়েও রাহুল সিনহার পেশ করা ফর্ম ত্রুটিপূর্ণ ছিল। পরে তা ঠিক করে জমা দেওয়া হয়। কিন্তু তাও ত্রুটিমুক্ত নয় বলে টিএমসি-র অভিযোগ।
আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। এর আগে রাজ্যের শাসক দল এই সব প্রশ্ন তোলায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*