- রাজ্যে এবার একাধিক আইএএস এবং ডব্লিউবিএস এগজিকিউটিভ অফিসার বদলি। বদলি করা হয়েছে এসডিও এবং এডিএমও।
- সাত সকালে মধ্যমগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই একটি গাড়ি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়। দুর্ঘটনার জেরে গাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন আহত হন।
- রাজ্যসভার প্রার্থী হিসাবে রাহুল সিনহার মনোনয়ন জমা ঘিরে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
- পাইকপাড়ার যুবশক্তি ক্লাবে সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে আচমকা বিস্ফোরণ। কেঁপে ওঠে গোটা এলাকা।
- নেপাল পার্লামেন্টের হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ১৬৫টি আসনের মধ্যে ১১৪টিতেই এগিয়ে রয়েছে বলেন্দ্রর দল আরএসপি।
- আগ্রাসনের বিরুদ্ধে সাহায্য চেয়ে আগ্রাসনের বিরুদ্ধে সাহায্য চেয়ে রাশিয়ার প্রেসিডেন্টকে ভ্লামির পুতিনকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান।
- পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আমেরিকার তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন হতে চলেছে বলে জানা গিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে।
- শনিবার ভোরে সেখানে আবার হামলা শুরু করেছে ইজ়রায়েলি সেনা। ইরানের রাজধানী তেহরানে নতুন করে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
- নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনও চুক্তি হবে না বলেও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
- সাতসকালে কেঁপে উঠল ইরানের বন্দর আব্বাস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

Be the first to comment