- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, ‘জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী।’
- রাষ্ট্রপতির উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি আমাদের সমালোচনা করতে পারেন। কিন্তু বাস্তব পরিবর্তন হবে না। কিন্তু এসআইআর নিয়ে তো কিছু বললেন না। কত আদিবাসীদের নাম এসআইআর-এ বাদ দেওয়া হয়েছে, সেটা জানেন? ওদের অধিকার কেড়ে নিয়েছে। একবার দয়া করে খোঁজ নিন। সাঁওতালদের নিয়ে আমরা কী করি সেটাও খোঁজ নিয়ে নিন।’
- সন্ধ্যায় ধর্নামঞ্চ থেকে মমতা বললেন, ‘রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠিয়েছে বিজেপি, ফাঁদে পড়ে গিয়েছেন উনি।’
- বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। পরিবর্তন যাত্রার রথ শহরে প্রবেশ করতেই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে একদল কর্মী-সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল জয়দেব হালদার-এর।
- ইজ়রায়েলি বিমান হামলায় নবি চিট শহরে মৃত্যু হয়েছে ৪১ জনের। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
- নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
- লাগাতার মিসাইল হামলার জেরে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান।
- শুক্রবার রাতে তেহরানে হামলা চালিয়ে আইআরজিসির কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে। শনিবার এই দাবি করল ইজ়রায়েলের সেনাবাহিনী।
- মার্কিন হামলায় ইরানের ৪২টি জাহাজ ধ্বংস হয়েছে বলে দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প।

Be the first to comment