রোজদিন ডেস্ক :
অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে বিচার বিভাগের দুর্নীতি নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। তাদের নির্দেশে আগেই ওই বই প্রত্যাহার করা হয়। আজ এক বিবৃতিতে এর জন্য নিঃশর্ত ক্ষমা চাইলো এনসিইআরটি।
এক্সপ্লোরিং সোসাইটি : ইন্ডিয়া অ্যান্ড বিয়োন্ড শীর্ষক এই বই-এ সমাজে বিচার বিভাগের ভূমিকা নিয়ে অধ্যায়-এ দুর্নীতির প্রসঙ্গও যুক্ত করা হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ জানান প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চ। বইটির ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়।
তাঁদের এই ক্ষোভে দুঃখ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।
আজ এনসিইআরটি-র পক্ষে প্রকাশ্যে ও সমাজ মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাওয়া হোল।

Be the first to comment