রাহুল গান্ধী, মমতা ব্যানার্জিকে “শহুরে নক্সাল” তকমা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে “শহুরে নক্সাল” তকমা দিয়ে তীব্র কটাক্ষ করেছেন।
তাঁর মতে, এই দুই নেতাই কোন শৃঙ্খলার ধার ধারেন না। দেশে এই সব চলবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে কেউ আইনের উর্ধে নয়। সবাইকেই আইনের শাসন মানতে হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে গিরিরাজ সিং বলেন, ওঁর বিশ্বাসযোগ্যতা তলানিতে, রাজ্যের বেরোজগারি, মহিলা নির্যাতন নিয়ে ওঁর মুখে কোন কথা নেই, শুধুই নির্বাচন কমিশনকে আক্রমণ ছাড়া।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সঙ্গে তুলনা করেন। বলেন, সংসদে বিতর্ক, ভোটাভুটি উনি এড়িয়ে যান। পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা চান। এমন বিরোধী নেতা তিনি কখনও দেখেননি বলে মন্তব্য করেন। ওঁর আচরণ শহুরে নক্সালদের মত বলে তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*