রোজদিন ডেস্ক : ভোটমুখি তামিলনাড়ু, কেরালাকে নতুন দ্রুতগামী ট্রেন উপহার দিচ্ছে কেন্দ্র। এর পাশে তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রি সভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে আশা।
বুধবার ভোটমুখি দুই রাজ্য তামিলনাড়ু, কেরালায় পাঁচটি দ্রুতগতির ট্রেন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে পোদানুর – ধানবাদ অমৃত ভারত এক্সপ্রেস এই প্রথম সরাসরি কোয়েম্বাত্তুরের সঙ্গে ধানবাদকে যুক্ত করবে। এই ছাড়া নাগেরকয়েল – চারলাপল্লি অমৃত ভারত ট্রেনটি কন্যাকুমারী উপকুল ও কেরালা, তেলেঙ্গানার কিছু অংশকে যুক্ত করবে।
এই ছাড়া সাপ্তাহিক রামেশ্বরম – ম্যাঙ্গালুরু এক্সপ্রেস, তিরুলেনভেলি – ম্যাঙ্গালুরু এক্সপ্রেস ও ময়লাধুরাই – করাইকুদ্দি প্যাসেঞ্জার ট্রেনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির যাতায়াত সুগম হওয়া সহ বাণিজ্য, পর্যটন ইত্যাদি উন্নয়ন হওয়ার ও আশা।

Be the first to comment