ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শঙ্করের

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিম এশিয়ার যুদ্ধজনিত সঙ্কট নিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।আমেরিকা-ইজরায়েল ইরান আক্রমণের পর এই নিয়ে তৃতীয় বার তাঁদের এই কথা হল।
মঙ্গলবার সন্ধ্যায় সমাজমাধ্যমে জয়শঙ্কর এই কথা জানিয়ে বলেন, সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি নিয়ে তাঁদের বিশদ আলোচনা হয়। তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন বলে ঐক্যমত্য হয়েছে।
ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় ভারতও সঙ্কটে। তেলবাহী বহু জাহাজ ওখানে আটকে আছে। এর ফলে ভারত সহ বহু দেশই সমস্যায় পড়েছে।
অন্যদিকে বহু মার্কিন সেনা ইরান যুদ্ধে যেতে অনিচ্ছুক। সেনা বাহিনীতে কাজ করতে বা যুদ্ধে যেতে রাজী না, এমন এক সংস্থার নির্বাহী পরিচালক মাইক প্রাইজনার সমাজ মাধ্যমে জানান, ইরান যুদ্ধে যেতে অনিচ্ছুক বহু সেনা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ার শীর্ষক এই সংস্থার ফোন সমানেই বেজে চলেছে বলে তিনি জানান।
এই কঠিন পরিস্থিতিতে মার্কিন সরকার বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালুর কথা ভাবছে বলে জানা যায়।
মার্কিন এক সংস্থার দাবি, ইরানের মেয়েদের স্কুলে বোমা ফেলা, শ্রীলঙ্কা উপকুলে ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ায় বহু সেনাই মর্মাহত। তাঁরা এর ঘোর বিরোধী।
উল্লেখ্য , অন্তত ১৬৫ জন কন্যা শিশু ওই হামলায় মর্মান্তিক ভাবে প্রাণ হারায়। শ্রীলঙ্কায় জাহাজে টর্পেডো আক্রমণের শিকার হন প্রায় নব্বই জন।
এই দুই ঘটনাই বিশ্বে সমালোচনার ঝড় তুলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*