কংগ্রেসের রাজপুত্র কেরালা-সহ দেশের যুবদের বোঝে না, রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেসের “রাজপুত্র” কেরালা-সহ দেশের যুবদের বোঝে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন্তব্য করেন। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে কেরালার কোচিতে তিনি বলেন, “কেরালামের মানুষ দেখছেন যে কংগ্রেসের রাজপুত্র জানেনই না যে ড্রোন ক্ষেত্রে দেশের যুব সমাজ কত ভাল কাজ করছেন। তিনি এটাও জানেন না যে কেরালাম এর তরুণরা ড্রোন উৎপাদন করছেন। এমন এক জন মানুষ যিনি শুধু নিজের ছোট বুদবুদেই আটকে আছেন!! কেরালামের তরুণদের কার্যক্ষমতা উনি কখনো উপলব্ধিই করেন নি! ”
ভোটমুখি কেরালায় আজ একাধিক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এক সমাবেশে দাবি করেন, এবার এখানকার মানুষ এলডিএফ ও ইউডিএফ-কে পিছনে ফেলে দিতে তৈরি।
সম্প্রতি তিরুবন্তপুরম পুর নিগমে বিজেপির জয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যে তাঁদের দল আরও ভাল ফল করবে৷ সরকার কেরালাকে ভবিষ্যতের এআই ও প্রযুক্তির হাব হিসাবে গড়ে তুলবে।

আজ প্রধানমন্ত্রী কেরালায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। সরকার পরিকাঠামো ও প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান।
আজ তিনি তিনশো মিটারের এক রোড শো করেন। আজ সকাল সাড়ে এগারোটায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি, সেখান থেকে হেলিকপ্টারে একটি নাভাল বেস পরিদর্শনে যান। এরপর সড়ক পথে মেরিন ড্রাইভে গিয়ে একাধিক প্রকল্প উদ্বোধন সহ নানা অনুষ্ঠানে অংশ নেন।
হুড খোলা গাড়িতে যাওয়ার সময় দুধারে বহু মানুষ তাঁকে অভিবাদন জানান, জয়ধ্বনি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*