- আজ প্রধানমন্ত্রী কেরালায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।
- আগামিকাল রাজ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গ্যাস সঙ্কটের পরিস্থিতি ঠেকাতে নানা পদক্ষেপ করার ভাবনা রয়েছে তাঁর।
- অবশেষে হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুর অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। এমন ঘটনা দেশে এই প্রথমবার।
- দুঃসময়ে বাংলাদেশে পাঁচ হাজার টন ডিজ়েল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বিদায়বেলায় সি ভি আনন্দ বোস বলেন, আমি মুখ্যমন্ত্রীকে তার মহানুভবতার ধন্যবাদ জানাবো। এটাই বাংলার সংস্কৃতির ঐতিহ্য দর্শায়।
- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি।
- ডাকা হয়েছে শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈনকে। আগামী সপ্তাহের মধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- ৯ নং জাতীয় সড়কের সরডাঙ্গা মোড়ে গার্ডওয়াল ধসে বিপত্তি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।
- জেলায় জেলায় চরমে গ্যাস সঙ্কট। প্রায় বন্ধের মুখে হোটেল রেস্তোরাঁগুলি।
- সিলিন্ডার বুকিং করতে না পেরে এ বার গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের।
- বুধবার সকাল থেকে ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারে সমস্যায় গ্রাহককেরা। সকাল থেকে ১,১০০-এরও বেশি উপভোক্তা ডাউন ডিটেক্টরে অ্যাপস খুলতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন।
- পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বালক রাউত এলাকায় একটি পুরো পাড়ার ২০ টি পরিবারের বাসিন্দারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।
- মুর্শিদাবাদে নারকেল তেলের কৌটা দেশলাই কাঠি নিয়ে খেলতে গিয়ে জখম। আহত দুই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
- গত ১১ দিন ধরে লড়াই চলছে মধ্যপ্রাচ্যে। বন্ধ হরমুজ প্রণালী। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল, এলপিজি রফতানি বন্ধ রয়েছে।
- আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে চলেছে ইরান, হুঁশিয়ারি পেন্টাগনের। আমেরিকা আকাশপথে হামলা বাড়াতে চলেছে।

Be the first to comment