দুর্গাপুরে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়ি ইডি-র তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক : কয়লা দুর্নীতি মামলায় আজ দুর্গাপুরে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়ি তল্লাশি চালালো ইডি। আজ সকালেই তাঁর দুর্গাপুরের সিটি সেন্টারের বিশাল বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এর আগে তাঁকে দুবার ইডি দফতরে হাজিরা দিতে বললেও তিনি যাননি। আজ তাঁকে ইডি তৃতীয় বার সমন জারি করেছে বলে জানা গেছে।
সূত্রের খবর, পশ্চিম বর্ধমানে বেআইনি কয়লা ও বালি দুর্নীতির তদন্তে নেমে এই দাপুটে পুলিশ আধিকারিকের খোঁজ পায় কেন্দ্রীয় সংস্থা। কেন তিনি তলব পেয়ে ইডি দফতরে যাচ্ছেন না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
তৃণমূল এর নেপথ্যে বিজেপির কারসাজি দেখছে। অন্যদিকে বিজেপির দাবি, এই বিষয়ে তাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সংস্থাগুলি স্বশাসিত।
সূত্রের খবর, সকাল থেকে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা দুপুরে মনোরঞ্জন মন্ডলের বাড়ি থেকে চলে যান। বেশ কিছু নথিপত্র তাঁরা নিয়ে গেছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের ইডি-র এই তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*