শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

Spread the love

রোজদিন ডেস্ক : শিয়ালদহ মেন শাখায় আগরপাড়া সহ একাধিক স্টেশনে আজ সকালে অনিয়মিত ট্রেন চলাচলের ফলে ব্যাপক সমস্যা দেখা দেয়। সকালের ব্যস্ত সময়ে এমন পরিস্থিতিতে নিত্যযাত্রীরা প্রচন্ড অসুবিধায় পড়েন। এমনকি কেন ট্রেন দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছে, বা কখন ছাড়বে, এই সব ঘোষণা না থাকায় যাত্রীসাধারণ ক্ষুব্ধ।।
সূত্রের খবর, আজ সকালে আগরপাড়া স্টেশনে আচমকাই ব্যারাকপুর – বি বা দী লোকাল দাঁড়িয়ে পড়ে। কোন ঘোষণা না হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তবে চার নম্বর প্ল্যাটফর্মে তা দাঁড়িয়ে থাকলেও অন্য প্ল্যাটফর্মে ট্রেন চালু ছিল। আবার বহু ট্রেন ওই শাখায় একাধিক স্টেশনের আগে বা পরে দাঁড়িয়ে থাকায় ব্যাপক সমস্যা দেখা দেয়। নিত্যযাত্রীরা অনেকেই সময়ে অফিসেও যেতে পারেন নি। এই সব নিয়ে ক্ষোভ, চাঞ্চল্য চলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*