বিকেলে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের, বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণা আজই, তুঙ্গে জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : আজই ঘোষণা হতে বাংলার ভোটের দিনক্ষণ, রবিবার সকাল থেকে এমনই জল্পনা ছড়িয়েছে। এদিন বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক করবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলা-সহ দেশের পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই বলে সূত্রের খবর। এই রাজ্য ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরির ভোটের দিনক্ষণও জানানো হতে পারে। কোথায় কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কবে ভোটের ঘোষণা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ১৫ অথবা ১৬ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এ দিন, বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই ঘোষণা হবে আসন্ন ভোটের সূচি। এখন অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*