সাংসদের উদ্যোগে ভস্মীভূত বাজারের পুনর্নির্মাণ, আজ বিকেলে স্টল মালিকদের হাতে চাবি তুলে দেবেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : বছর দুয়েক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে গিয়েছিল বাজার। সাতগাছিয়া বড় কাছারি মন্দির সংলগ্ন সেই দোকানগুলি নতুনভাবে তৈরি হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এবার মালিকদের হাতে মন্দির সংলগ্ন নবায়ন স্টলগুলির চাবি তুলে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণা করেছেন স্থানীয় সাংসদ। আজ রবিবার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর-২ ব্লকে বিকেল ৪টে নাগাদ এক অনুষ্ঠানে স্টলমালিকদের হাতে চাবি তুলে দেওয়া হবে। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বছর দুয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে জাগ্রত বড় কাছারি শিবমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দোকানঘরগুলি নতুন করে গড়ে দেবেন। সাংসদ তহবিলের অর্থে সেই কাজ হয়েছে। এবার স্টলমালিকদের কাছে তা হস্তান্তর করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*