আরো ১২

Spread the love
  1. আজ বিকেল চারটেয় দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজই ৫ রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশ, তুঙ্গে জল্পনা।
  2. এক, দুই না তিন, ক’দফায় বাংলার ভোট, চলছে জল্পনা, গতবারের থেকে দফা কমছে, ধারণা রাজনৈতিকমহলের।
  3. ভোট ঘোষণার পরই তৃণমূলের প্রার্থী তালিকা, টানটান উত্তেজনায় অপেক্ষা করছে বাংলা।
  4. কারা থাকছেন, কারা বাদ, চলছে কাটাছেঁড়া, প্রার্থী নিয়ে নীরব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
  5. প্রাথমিক ভাবে ১৫০ জনের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপি, খবর দলীয় সূত্রে, ঘোষণা হতে পারে কাল
  6. কার সঙ্গে জোট, এখনও দ্বিধায় বাম, কংগ্রেস, কোনদিকে আইএসএফ, স্পষ্ট নয় ছবি।
  7. সাতগাছিয়া বড় কাছারিতে ভষ্মীভূত বাজারের পুনর্নির্মাণের কাজ শেষ, আজ বিকেলে নবনির্মিত স্টলমালিকদের হাতে তুলে দেওয়া হবে চাবি, থাকবেন স্থানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  8. মন্ত্রী শশী পাঁজার ওপর বিজেপির হামলা, চলছে পুলিশি তদন্ত, নজরে সিসিটিভি ফুটেজ, চিহ্নিত একাধিক দূষ্কৃতী।
  9. কেন্দ্রের আশ্বাসই সার, অব্যাহত এলপিজি সঙ্কট, বন্ধ হচ্ছে একের পর এক মন্দিরের ভোগ বিলি, বন্ধের লাইনে হোটেল, রেস্তোরাঁও।
  10. পাইপলাইন সংযোগ থাকলে এলপিজির সিলিন্ডার সংযোগ ছাড়তে হবে। নতুন করে কোনও সরকারি জ্বালানি সংস্থা কিংবা পরিবেশকদের মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যাবে না। শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রকে নির্দেশিকা জারি।
  11. জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ওপর হামলা নিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য সরকার। জম্মু কাশ্মীরের আইজিপি ভীম সেন টুটি এই কথা জানান।
  12. খুব শীঘ্রই আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। রাজারহাটের এক স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*