বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করলেন বিমান বসু

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার পরদিনই বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হোল। আজ বিকেলে বামফ্রন্ট সভাপতি বিমান বসু এই তালিকা প্রকাশ করেন।
সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ফরোয়ার্ড ব্লকের নরেন চ্যাটার্জি সিপিআই-এর স্বপন ব্যানার্জি প্রমুখ উপস্থিত আছেন।
বিমান বসু প্রার্থীদের নাম পড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল পর্দায় তাঁদের নাম ও ছবি দেখা যায়।
আজ একশো বিরানব্বইটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। এবার তালিকায় বহ নতুন মুখ নিয়ে এসেছেন তাঁরা। আছেন বহু সংখ্যালঘু, মহিলাদের মুখও।
উত্তরপাড়া থেকে দাঁড়াচ্ছেন জনপ্রিয় তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি। সিপিআই এর তরুণ মুখ সৈকত গিরিও এবার প্রার্থী হচ্ছেন।
বিমান বসু জানান, আজ প্রথম দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশিত হোল। দ্বিতীয় দফা ও বাকি নাম আলোচনা করে খুব শীঘ্রই জানানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*