পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক রাজ্যের সিইও দপ্তর। ডিজি, সিপি-সহ পদস্থ আধিকারিক, পর্যবেক্ষকরা সেখানে উপস্থিত আছেন।
  2. ১১টি জেলার জেলাশাসক বদল করল নির্বাচন কমিশন। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। এ ছাড়াও কলকাতা উত্তর ও দক্ষিণের ডিইও বদল করা হয়েছে।
  3. বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের।
  4. হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হবে জানিয়েছেন হুমায়ুন কবীর।
  5. বুধবার মোট ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেন পার্টির নেতা হুমায়ুন কবীর। আগামী রবিবার, ২২ মার্চ বাকি প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানা গিয়েছে।
  6.  নওদা ও রেজিনগর আসন থেকে লড়বেন হুমায়ুনন কবীর।
  7. মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের বোচাহি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড।
  8. সমুদ্র সৈকতে বিশাল বড় জেট বিমানের আদলে তৈরি একটি ড্রোনকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বকখালি-তে।
  9. নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ সংলগ্ন এলাকায় সরকারি মাছ চাষের ফিশারির জলে বৃদ্ধার মৃতদেহ।
  10.  কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈ।
  11. বুধবার সকালে অপরিশোধিত তেলবোঝাই ভারতীয় ভেসেল ‘জাগ লড়কি’ গুজরাট বন্দরে পৌঁছয় ।
  12. দিল্লির পালাম এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড।
  13. ইন্দোরের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
  14. নেপালের প্রত্যন্ত খোটাং জেলায় ধান খেতে বুধবার একটি কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
  15. লেবাননের রাজধানী বেইরুটের কেন্দ্রস্থলে ইজ়রায়েলের বিমান হামলা। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*