রোজদিন ডেস্ক :
দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে আজ বিধ্বংসী আগুনে তিন শিশু সহ আটজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলে ও গভীর শোকের ছায়া নেমেছে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব, সৌরভ ভরদ্বাজ প্রমুখ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
এই মর্মান্তিক প্রাণহানিতে রাজনীতির রঙও লেগেছে। বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব অভিযোগ করেন, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সৌরভ ভরদ্বাজ এই নিয়ে রাজনীতি করছেন। কংগ্রেস, আপের দীর্ঘ শাসনে দিল্লিতে কেন পর্যাপ্ত দমকল কেন্দ্র হয়নি তিনি প্রশ্ন তোলেন।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ব্যক্ত করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের মর্মান্তিক ঘটনা হয়, এই বিষয়ে সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া র তিনি আর্জি জানান।

Be the first to comment