রোজদিন ডেস্ক :
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের প্রতিষ্ঠিত আরজেডি কেরালার তিন কেন্দ্রে প্রার্থী দিলো। আজ দলের পক্ষে ভাদাকারা, কুথুপারাম্বা, কালপেট্টা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তিন কেন্দ্রে যথাক্রমে এম কে ভাস্করন, পি কে প্রবীণ ও অনিল কুমার প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্য সভাপতি এম ভি শ্রেয়ামস তাঁদের নাম জানান। এর আগে তিনিও পাঁচ বার ভোটে দাঁড়িয়ে দুবার জয়ী হয়েছেন। এবার নিজে না দাঁড়িয়ে নতুনদের সুযোগ করে দিচ্ছেন বলে জানান।

Be the first to comment