রোজদিন ডেস্ক :
ব্রিটেনের আট সদস্যর এক প্রতিনিধি দল বুধবার সংসদ ভবনে আসেন। তাঁরা সংসদের ব্যবসা ও বাণিজ্য কমিটির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। লিয়াম বার্নির নেতৃত্বাধীন এই কমিটির সঙ্গে কথা কথা বলে খুশি রাজ্যের টিএমসি সাংসদ দোলা সেন। সমাজ মাধ্যমে তিনি এই কথা জানান।
গতকাল এই প্রতিনিধিরা মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশের সঙ্গে ও দেখা করেন। তিনি ও সমাজ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন।

দোলা সেন প্রতিনিধিদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। প্রায় এক ঘণ্টা সংসদীয় কমিটির সঙ্গে তাঁদের আলোচনা হয়।
দোলা সেন বলেন, ভারত – ইউকে (কম্প্রিহেন্সিভ ইকনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট) দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলে তাঁদের আশা।


Be the first to comment