বামফ্রন্টের দ্বিতীয় তালিকা প্রকাশ, ভবানীপুরে প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস, টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকায় ভবানীপুর, টালিগঞ্জ, ডায়মন্ড হারবার, বালিগঞ্জ-সহ ৩২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল।
এবারের নির্বাচনে অবশ্যই হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিএম আইনজীবী শ্রীজীব বিশ্বাস-কে প্রার্থী করলো।
টালিগঞ্জে আগেও টিএমসি-র অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস, এবারেও এই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করলো সিপিএম।
পার্থ প্রতিম বিশ্বাস মনে করেন, লড়াই কঠিন হলেও এবারের পরিস্থিতি অন্য।

বালিগঞ্জে দলের তরুণ প্রার্থী আফরিন বেগম ( শিল্পী), এসএফআই-এর এই নেত্রীর লড়াই টিএমসি ও বিজেপির বিরুদ্ধে। টিএমসি-র বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির বিরুদ্ধে লড়তে হবে তাঁকে, বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে টিভির চেনা মুখ শতরুপা-কে।
ডায়মন্ড হারবাররে সিপিএম প্রার্থী করেছে সমরেন্দ্রনাথ নাইয়াকে৷
পশ্চিম মেদিনীপুরের দলের বিশিষ্ট নেতা নিরঞ্জন সিহি, হিমাংশু দাস-কে এবার পাঁশকুড় পশ্চিম, খেজুরি থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন সাংসদ পুলিন বিহারী বাস্কে নয়াগ্রামে প্রার্থী হয়েছেন। নন্দীগ্রাম আসনে এবার সিপিআই প্রার্থী শান্তি গিরি।

চাঁচোলে প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক সি পি এমের প্রার্থী।
আজ বামফন্টের সভাপতি বিমান বসু র বিকেল সাড়ে তিনটেয় সাংবাদিক বৈঠক করার কথা ছিল।। তাঁর পরিবর্তে তালিকা ঘোষণা করেন প্রবীণ আর সি পি আই নেতা মিহির বাইন।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই-এর স্বপন ব্যানার্জি প্রমুখের উপস্থিতিতে তালিকা ঘোষিত হয়৷ আজ ফরোয়ার্ড ব্লকের প্রতিনিধিও আসেননি। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
অভয়ার মা বিজেপির প্রার্থী হবেন বলে আজ নিজেই জানিয়েছেন। যদিও আজ বিজেপির প্রার্থী তালিকায় তা ঘোষণা হয়নি।
এই বিষয়ে প্রশ্নে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আর জি করের ভয়ংকর ঘটনার কথা শুনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রার মিছিল ছেড়ে মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা প্রমুখ আর জি করে চলে গেছিলেন, এই ভয়ংকর ঘটনায় নিহত তরুণী চিকিৎসকের শববাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন। তাঁরা কোন দল ইত্যাদি কিছু দেখেননি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেছিলেন।
অভয়ার মা বাবা-র বারবার আবেদন সত্বেও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ওঁদের সঙ্গে দেখা করেন নি।

দ্বিতীয় দফায় ৩২ আসনে বামফ্রন্টের প্রার্থীরা —

  1. কালচিনি (এসটি) – আরএসপি – পাশাং শেরপা
  2. করণদিঘি – সিপিআইএম – মহ. সাহাবুদ্দিন
  3. হাবিবপুর – সিপিআইএম – বাসুদেব বর্মণ
  4. চাঁচল -সিপিআইএম – আনারুল হক
  5. ভগবানগোলা – সিপিআইএম – মাহমুদাল হাসান
  6. রানিনগর – সিপিআইএম – জামাল হোসেন
  7. নবগ্রাম (এসসি) – সিপিআইএম- পূর্ণিমা দাস
  8. জলঙ্গি – সিপিআইএম – আয়ানুস আলি সরকার
  9. কৃষ্ণনগর উত্তর – সিপিআইএম – অদ্বিতীয়া বিশ্বাস
  10. কৃষ্ণগঞ্জ (এসসি) – সিপিআইএম – অর্চনা বিশ্বাস
  11. কল্যাণী (এসসি) – সিপিআইএম – সবুজ দাস
  12. বসিরহাট দক্ষিণ – সিপিআইএম –  আইনুল আরফিন (রাজু আহমেদ)
  13. কুলতলি (এসসি) – সিপিআইএম – রামশঙ্কর হালদার
  14. জয়নগর (এসসি) – সিপিআইএম – অপূর্ব প্রামাণিক
  15. বারুইপুর পশ্চিম – সিপিআইএম- লাহেক আলি
  16. ডায়মন্ডহারবার – সিপিআইএম –  সমরেন্দ্র নাথ নাইয়া
  17. টালিগঞ্জ – সিপিআইএম –  পার্থপ্রতিম বিশ্বাস
  18. মেটিয়াবুরুজ – সিপিআইএম – মণিরুল ইসলাম
  19. ভবানীপুর – সিপিআইএম –  শ্রীজীব বিশ্বাস
  20. বালিগঞ্জ – সিপিআইএম –  আরফিন বেগম (শিল্পী)
  21. চাঁপদানি – সিপিআইএম –  চন্দ্রনাথ ব্যানার্জি
  22. জাঙ্গিপাড়া – সিপিআইএম –  সুদীপ্ত সরকার
  23. পুরশুড়া – সিপিআইএম –  সন্দীপ কুমার সামন্ত
  24. পাঁশকুড়া পূর্ব – সিপিআইএম –  ইব্রাহিম আলি
  25. পাঁশকুড়া পশ্চিম – সিপিআইএম –  নিরঞ্জন সিহি
  26. নন্দীগ্রাম- সিপিআই –  শান্তি গিরি
  27. খেজুরি (এসসি) – সিপিআইএম –  হিমাংশু দাস
  28. নয়াগ্রাম (এসটি) -সিপিআইএম –  ড. পুলিন বিহারী বাস্কে
  29. গোপীবল্লভপুর – সিপিআই – বিকাশ সাড়েঙ্গি
  30. মন্তেশ্বর – সিপিআইএম – অনুপম ঘোষ
  31. আসানসোল উত্তর – সিপিআই – অখিলেশ কুমার সিং
  32. মুরারই – সিপিআইএম – মহ. আলি রেজা মণ্ডল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*