আইএসএফে যোগ দিলেন ভাঙড়ের দাপুটে টিএমসি নেতা আরাবুল ইসলাম

Spread the love

রোজদিন ডেস্ক : ভাঙড়ের দাপুটে টিএমসি নেতা আরাবুল ইসলাম আজ আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করে আইএসএফে যোগ দিলেন। দীর্ঘদিন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়ে শান্তি ফেরানোই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি। আজ ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফে যোগ দিয়ে ছেড়ে আসা দলকে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, উনি এখন কান দিয়ে নয়, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে একজন কুখ্যাতকে (পড়ুন শওকত মোল্লা!) দায়িত্ব দেওয়া হয়েছে। একজন অত্যাচারী, তোলাবাজকে উনি মাথায় তুলেছেন বলে তোপ দাগেন তিনি। গতকালও ভাঙড়ে বোমাবাজিতে বেশ কয়েকজন জখম হয়েছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে দল আরাবুল ইসলামকে প্রার্থী করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*