আগামীকাল রাজ্যপাল সস্ত্রীক নৈহাটির “বড়মা “দর্শনে যাবেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
নতুন রাজ্যপাল আর এন রবি আগামীকাল সস্ত্রীক নৈহাটির “বড়মা” দর্শনে যাবেন। সকাল এগারটা নাগাদ তাঁরা ওখানে যাবেন বলে জানা গেছে।
আজ মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডিজি, সি পি প্রমুখ পদস্থ আধিকারিকরা লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। সুত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করা নিয়ে সেখানে আলোচনা হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ, কলকাতা জাদুঘরের অধিকর্তা সায়ন ভট্টাচার্য ও আজ পৃথকভাবে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বলে জানা গেছে।
এবারের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে আচমকা সি ভি আনন্দ বোস কে সরিয়ে প্রাক্তন আইপিএস আর এন রবি কে রাজ্যপাল করা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে। কড়া ধাতের এই নতুন রাজ্যপালের সঙ্গে তামিলনাড়ুর অবিজেপি সরকারের সম্পর্কও সহজ ছিল না৷
রাজ্যের শাসক দলের সঙ্গে এখন অবধি তাঁর কোন সংঘাত না হলেও উভয় পক্ষই এই নিয়ে সতর্ক আছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*