উত্তমনগরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী বিজেপিকে দূষলেন

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তমনগরে বিজেপি সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ অভিযোগ করেন। কোনও প্ররোচনায় পা না দিতে তিনি দিল্লির অধিবাসীদের আবেদন জানিয়েছেন।
আজ সমাজমাধ্যমে রাহুল গান্ধী বলেন, উত্তম নগরের মানুষজন হিংসার জন্য বড় দাম দিতে হয়েছে, বিজেপি শুধু রক্তপাত চায়, ঘৃণার তাওয়ায় হিংসার রোটি সেঁকতে চায় বলে মন্তব্য করেন।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সহ নানা জাতীয় বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতে বিজেপি এই সব খোঁজে বলে তিনি অভিযোগ করেন।
রাহুল গান্ধী আরও বলেন, আমেরিকার কাছে দেশকে বিকিয়ে দিয়ে শাসক দল সাম্প্রদায়িক অশান্তিকে উৎসাহ দিচ্ছে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে৷
দিনের আলোয় দেশের রাজধানী দিল্লিতে দাঙ্গার মত পরিস্থিতি হয়েছে। দিল্লিবাসীকে ঐক্যবদ্ধ, ভ্রাতৃত্ব, শান্তি রক্ষার জন্য তিনি আর্জি জানান।
অন্যদিকে আসন্ন ইদ উৎসবের প্রাক্কালে দিল্লি উচ্চ আদালত উত্তমনগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে।
উল্লেখ্য, হোলির দিন সংঘর্ষে এক তরুণের মৃত্যুর পর ওই এলাকায় চাপা উত্তেজনা আছে। যা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*