ভোটের মুখে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি, রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ২০২৫-২৬ আর্থিক বছরে রাজ্যের সর্বত্র পুলিশের আওতায় থাকা সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস ৬৮০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৪০০ টাকা করা হয়েছে।
ভোট ঘোষণার পর সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে বলে জানা গেছে।
সরকারের দাবি, সব কিছু পর্যালোচনার পর রাজ্যপালের অনুমোদনক্রমে এই বর্ধিত বোনাসের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
যদিও বিরোধীরা একে ভোটের তোফা বলে কটাক্ষ করেছেন।
প্রশাসনের একাংশের বক্তব্য, নির্বাচনে এই সিভিক ভলান্টিয়ারদের কাজের গুরুত্ব অনুধাবন করে সরকারের এই সিদ্ধান্ত। যা মানতে নারাজ বিরোধীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*