দশে দশ

Spread the love
  1. পশ্চিমবঙ্গে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী, খবর বিজেপি সূত্রে।
  2. শুক্রবারই বিকেলে কালীঘাটের বাড়ি থেকে দলের ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতারা।
  3. আরজি কর হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
  4. বাজার খোলার আধ ঘণ্টার মধ্যে সেনসেক্স বেড়েছে ১.০৩ শতাংশ বা ৭৬৩ পয়েন্টে। নিফটি ৫০ বেড়েছে ২৫৫ পয়েন্ট বা ১.১১ শতাংশ।
  5. আগ্রায় সড়ক দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু। গুরুতর জখম তিন জন।
  6. পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে সেখানকার ৯টি দেশের আকাশপথ এড়িয়ে যেতে বিভিন্ন এয়ারলাইন্সকে পরামর্শ দিল DGCA।
  7. এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি পঙ্কজ ভাটিয়ার সিঙ্গল বেঞ্চ ৩ মাসেই ৫০৮টি পণ সংক্রান্ত মৃত্যুর মামলার জামিন মঞ্জুর করার ঘট‍না প্রকাশ্যে এসেছে। তাঁরই মঞ্জুর করা একটি জামিনের কেসকে — ‘সবচেয়ে ভয়াবহ ও হতাশাজনক’ বলে উল্লেখ করেছে শীর্ষ কোর্ট।
  8. আইপিএস-দের পুলিশ পর্যবেক্ষক হিসেবে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত বদল করল নির্বাচন কমিশন। বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ ৫জন আইপিএস অফিসারকে আপাতত রিজার্ভে রাখা হচ্ছে।
  9. মহিলা ভক্তকে একাধিক বার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট বৃহস্পতিবার নাসিকের ফার্মহাউস থেকে তাঁকে হাতেনাতে পাকড়াও করেছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। উদ্ধার হয়েছে পিস্তল, কার্তুজ এবং ৫৮টি আপত্তিকর ভিডিয়ো।
  10. প্রথমে ইরানের সাউথ পারস গ্যাস ফিল্ডে হামলা করে ইজরায়েল। পরে কাতারের রাস লাফান এলপিজি ভাণ্ডারে হামলা চালায় ইরান। তার জেরেই নতুন করে বিশ্বজুড়ে গ্যাস সঙ্কটের আশঙ্কা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*