আর জি করে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু, বিক্ষোভে পরিজনরা

Spread the love

রোজদিন ডেস্ক : আর জি কর হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে আজ ভোরে লিফটে আটকে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক যুবক। স্ত্রী, ছোট্ট ছেলেকে নিয়ে ট্রমা কেয়ার কেন্দ্রে যাচ্ছিলেন দমদমের বাসিন্দা অরূপ ব্যানার্জি (৪০).লিফটে করে ওপরে উঠছিলেন তাঁরা। কোন লিফট চালক না থাকায় নিজেরাই পাঁচ তলায় যাচ্ছিলেন। কোন কারণে লিফট ওপরে না গিয়ে নীচে আছড়ে পড়ে।

শব্দ, আর্তচিৎকারে হাসপাতালে উপস্থিত অনেকে ছুটে যান৷ সেখানে অরূপ ব্যানার্জি পড়েছিলেন, তাঁর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর স্ত্রী, ছোট্ট ছেলে সুস্থ আছে। আকস্মিক এই ঘটনায় তাঁরা বাকরুদ্ধ হয়ে যান। এই খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা দেখা দেয়। তাঁদের পরিজন সহ অন্যরা তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। কেন লিফট চালক ছিলেন না, প্রায়শই থাকেন না বলে অভিযোগ ওঠে। পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে যান,কি ভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৪ এর ৯ আগস্ট এখানে তরুণী চিকিৎসক এর মৃতদেহ উদ্ধার নিয়ে তুলকালাম হয়েছিল। যার রেশ এখনও আছে। ফের এই মর্মান্তিক ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*