রোজদিন ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার চূড়ান্ত। আজ শুক্রবার বিকেলে প্রকাশিত হবে সেই ইস্তাহার। কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠকে ইস্তাহার প্রকাশ করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী থাকছে ইস্তাহারে, এ বিষয়ে দলের কিছু জানানে না হলেও মনে করা হচ্ছে, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী ও সামাজিক সুরক্ষা প্রকল্পের পাশাপাশি কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় সাফল্যের কথা থাকছে। থাকবে এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্তের কথাও। একইসঙ্গে ভোট যুদ্ধে বাঙালি আবেগকে গুরুত্ব দেওয়া হতে পারে। একুশের ভোটে তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবারের ভোটে নতুন স্লোগান হতে চলেছে যতই করো হামলা / আবার জিতবে বাংলা। এখন দেখার ইস্তাহার প্রকাশ করে প্রচারের কী অভিমুখ তৈরি করে দেন দলনেত্রী।

Be the first to comment