আজই কি প্রকাশিত হবে বিবেচনাধীনদের প্রথম তালিকা? বৃহস্পতিবার দিনভর বৈঠকের পরও জারি অনিশ্চয়তা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে বিবেচনাধীন তালিকায় রয়েছেন প্রায় ৬০ লক্ষ ভোটার। তাঁদের মধ্যে কমিশনের তথ্য অনুযায়ী প্রায় ২৫ লক্ষের কাছাকাছির নিষ্পত্তি হয়েছে। এখন প্রশ্ন, ওই ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। ফলে অনিশ্চয়তা থেকেই গেল। তবে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডাকে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। সূত্রের খবর, সম্ভাব্য তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখাই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য। এর পর বিকেলেও ফের বৈঠক ডাকেন প্রধান বিচারপতি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক। ওই বৈঠকেও তালিকা প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। হাইকোর্ট থেকে ফিরে সিইও-র দফতরে ফের বৈঠকে বসেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। পর পর তিনটি বৈঠক থেকেই স্পষ্ট, প্রশাসন তালিকা প্রকাশ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তবে শুক্রবারই তা প্রকাশ পাবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা কাটেনি।
ভোটের আগে এই সাপ্লিমেন্টারি তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপরই নির্ভর করছে কয়েক লক্ষ ভোটারের ভোটাধিকার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*