বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে অশান্তির মেঘ পাহাড়ে, নিশানায় সাংসদ

Spread the love

রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়ের তিন কেন্দ্রে গতকাল প্রার্থী ঘোষণা র পর ই অশান্তি র কালো মেঘ জমেছে। দার্জিলিং কেন্দ্রে গত দু-বারের বিজয়ী নীরজ জিম্বার বদলে এবার প্রার্থী করা হয়েছে নোমান রাই-কে। তিনি মোর্চা ঘনিষ্ঠ বলে পরিচিত। কার্শিয়াং এ সোনম লামা কে নিয়েও বিক্ষোভ চরমে উঠেছে। সূত্রের খবর, পাহাড়ের সাবেক বিজেপি কর্মী সমর্থকরা এতে প্রচন্ড ক্ষুব্ধ। তাঁরা অবিলম্বে দুই কেন্দ্রেই প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন। ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ রাজু বিস্তা, সভাপতি সঞ্জীব তামাং-এর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, স্থানীয় নেতা, কর্মীদের সঙ্গে কোন আলোচনা না করেই একতরফা প্রার্থী ঘোষণা করেছে দল। এর ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যা নিয়ে সরগরম পাহাড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*