কর্ণাটকের চিড়িয়াখানায় জলহস্তীর আক্রমণে প্রাণ হারালেন তরুণী পশু চিকিৎসক

Spread the love

রোজদিন ডেস্ক : 
কর্ণাটকের শিবমোজ্ঞার তাভারেকোপ্পা লায়ন অ্যান্ড সফরি জু-তে জলহস্তীর চিকিৎসা করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তরুণী চিকিৎসক সমীক্ষা রেড্ডি (২৬)। সম্প্রতি তিনি চুক্তির ভিত্তিতে বন মন্ত্রীর দফতরে নিযুক্ত হন।
বৃহস্পতিবার রাতে জলহস্তীটি কে দেখতে গেলে তার আক্রমণে গুরুতর আহত হন তিনি। বন দফতর সূত্রে প্রকাশ, তাঁকে দ্রুত শিবমোজ্ঞা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। মর্মান্তিক এই ঘটনায় বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানান। একে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেন।
তিনি বন ও প্রবীণ পশুচিকিৎসকদের নিয়ে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন।
এই মর্মন্তুদ ঘটনার প্রেক্ষিতে রাজ্যের সব পশু চিকিৎসককে সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছেন বন মন্ত্রী।
অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনায় চিড়িয়াখানা-সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*