টাকার দামে রেকর্ড পতন, ডলারের দাম হল ৯৩.০৮, উদ্বেগ

Spread the love

রোজদিন ডেস্ক : টাকার দামে রেকর্ড পতন। আজ এক ডলারের দাম হল ভারতীয় মুদ্রায় ৯৩.০৮। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সারা দেশেই। গত কয়েকদিন ধরেই টাকার দাম পড়ছে। আজ ফের তা ১৯ পয়সা কমে যায়৷ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এর কারণ বলে অভিজ্ঞ মহল মনে করেন। এই প্রথম টাকার দাম এত পড়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম মেটাতে সমস্যা হবে।
বুধবার ৪৯ পয়সা কমে ডলার প্রতি টাকার দাম কমে হয়েছিল ৯২.৮৯। আজ তা আরও কমে গেল। গতকাল উৎসব উপলক্ষে ফোরেক্স বাজার বন্ধ ছিল। আজ তা খুলতেই এক ধাক্কায় তা কমে যায়।
মধ্য প্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে দেশে ইতিমধ্যে গ্যাস, অটোর গ্যাসের দাম বেড়েছে। আমজনতা দিশাহারা। যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী গতকাল ও ফ্রান্স, কাতার, জর্ডন, ওমান ও মালয়েশিয়ার প্রধানদের সঙ্গে ফোনে কথা বলেন।
কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে ওই দেশের শক্তি পরিকাঠামোয় আক্রমণের নিন্দা করেন।
ইদ উপলক্ষে প্রধানমন্ত্রী কাতারের আমির-কে শুভেচ্ছা জানান।
হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচল নিয়েও বার্তা দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*