লোকভবনে মুখ্যমন্ত্রী, যোগ দিলেন চা-চক্রে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যপালের আর এন রবির আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার ইদের সন্ধ্যায় লোকভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপাল ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে চা-চক্রে যোগ দেন তিনি। কিছুক্ষণ সেখানে কাটিয়ে বেরিয়ে যান তিনি। যাওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে সেভাবে কোনও কথাও বলেননি তিনি। এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে লোকভবন ছাড়েন মুখ্যমন্ত্রী। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি লোকভবনে পৌঁছোন। গাড়ি থেকে নেমে সাংবাদিকদের উদ্দেশে জানিয়ে দেন, কোনও বৈঠক বা আলোচনা নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।

এর আগে মার্চের শুরুতে আচমকা ইস্তফা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় আসেন প্রাক্তন গোয়েন্দাকর্তা রবি। গত ১২ মার্চ তিনি শপথ নেন। ওই অনুষ্ঠানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আতিথেয়তা ও সংস্কৃতির কথা নতুন রাজ্যপালকে জানিয়ে তিনি বলেন, বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে। রাজ্যপালের স্ত্রীর সঙ্গেও আলাপ করেন মুখ্যমন্ত্রী। এরপর মমতাকে একদিন লোকভবনে চা-চক্রে আসার জন্য আমন্ত্রণ জানান রবি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ইদের সন্ধ্যায় লোকভবনে যান মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*