বিড়াল পুষতে বাধা, অভিমানে আত্মঘাতী হায়দ্রাবাদের তরুণী চিকিৎসক

Spread the love

রোজদিন ডেস্ক  : আদরের বিড়াল পোষা নিয়ে বাড়িতে অশান্তি, এর জেরে হায়দ্রাবাদে আত্মঘাতী হলেন সদ্য এমবিবিএস উত্তীর্ণ এক তরুণী চিকিৎসক।
সূত্রের খবর, আলওয়ালের বাসিন্দা এই তরুণী গত তিন মাস ধরে এক বিড়াল পুষেছিলন। এমবিবিএস উত্তীর্ণ হওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন।বাড়িতে তাঁর বিড়াল পোষায় আপত্তি ছিল মা বাবার। এই নিয়ে অশান্তির জেরে শুক্রবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মর্মান্তিক এই ঘটনায় বাকরুদ্ধ তাঁর মা বাবা সহ পরিবার। এলাকার মেধাবী চিকিৎসক কন্যার অকালমৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় মানুষ জন।
এর আগে ১৮ মার্চ মীরপেটে প্রিয় পোষা বিড়ালের মৃত্যুতে শোকাহত এক পড়ুয়া (২০) আত্মহননের পথ বেছে নেন। এর রেশ না মিলতেই ফের এই মর্মন্তুদ ঘটনায় স্তম্ভিত বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*