- X-এ পোস্ট করেন মোদী লিখেছেন, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে কথা বললাম। ইদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আশা করছি, উৎসবের মরশুম পশ্চিম এশিয়ার জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।’
- আগামীকাল রবিবার ভবানীপুরে কর্মিসভা দিয়ে ছাব্বিশের অভিযান শুরু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- ভবানীপুরে তৃণমূলেরই পোস্টার ছেঁড়ার অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা।
- বরাহনগরে বিজেপির নির্বাচনী ফ্লেক্স খুলে ফেলে তৃণমূলের ফ্লেক্স লাগানোর অভিযোগকে ঘিরে তুলকালাম কাণ্ড।
- বরানগরের টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
- নিমতা সার্বজনীন কালীবাড়ি কালীমন্দির এবং বিরাটী গৌরীপুর কালীমন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার সারলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য।
- বিজেপিতে যোগ দিচ্ছেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল, এমনটাই খবর বিজেপি সূত্রে।
- নারায়ণগড়ে প্রার্থীর নাম ঘিরে বিজেপির জেলা পার্টির দলীয় কার্যালয় ভাঙচুর করল বিক্ষুব্ধ কর্মীরা।
- বিজেপির ভূমিপুত্র প্রার্থীর দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন মতুয়া মহা সঙ্ঘের কর্মীরা।
- পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে মুহূর্তেই রক্তাক্ত হয়ে উঠল বাসন্তীর ধুরি ৭ নম্বর উত্তর চরপাড়া এলাকা। একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছেন বলে খবর।

Be the first to comment