রোজদিন ডেস্ক :
এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম হটস্পট বরানগর। বিজেপি, টিএমসি, বামফ্রন্টের তিন তরুণ প্রার্থীর লড়াই হবে ওখানে। আজ সন্ধ্যায় বিজেপির ওজনদার প্রার্থী সজল ঘোষের সমর্থকদের সঙ্গে টিএমসি-র বিদায়ী তারকা সায়ন্তিকা ব্যানার্জির সমর্থকদের তুমুল সংঘর্ষ বাধে। খবর পেয়ে উভয় নেতাই সেখানে যান। বিজেপি নেতা তথা প্রার্থী সজল ঘোষের অভিযোগ, এখানে তাঁর নির্বাচনী কার্যালয় হয়েছে। তাঁর হোর্ডিং খুলে টিএমসি জোর করে নিজেদের হোর্ডিং লাগানোর চেষ্টা করায় গোলমাল বাধে।
অন্যদিকে সায়ন্তিকা ব্যানার্জি জোর গলায় দাবি করেন, বরানগরের মত শান্ত জায়গায় বিজেপি বহিরাগতদের এনে অশান্তি তৈরি করছে।
উভয় পক্ষের কর্মী সমর্থকদের উত্তেজিত ধ্বনি, পালটা ধ্বনিতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, পরে পদস্থ পুলিশ আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

Be the first to comment