মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
দেশে মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।
ডলারের তুলনায় টাকার দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই হওয়া, এক লপ্তে রান্না, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, এই সবই মুদ্রাস্ফীতির লক্ষণ।
সমাজ মাধ্যমে শনিবার তিনি বলেন, সরকার এই সব কিছু স্বাভাবিক বলে দেখাতে চাইলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন।
বলেন, মোদি সরকারের কোন দিশা বা কৌশল কিছুই নেই। শুধুই শুন্য বাগাড়ম্বর। প্রশ্ন হল সরকার কি বলছে তা নয়, জনতার পাতে কি পড়ছে সেটাই আসল।
এই পরিস্থিতি চললে উৎপাদন, পরিবহন আরও দামি হবে, নিত্যপণ্যের দাম বাড়বে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পর অবস্থা কঠিন হবে।
প্রতি পরিবারের পকেটে টান পড়বে বলে গভীর উদ্বেগ ব্যক্ত করে রাহুল গান্ধী আর ও বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখানে প্রবল প্রভাব ফেলছে।
অন্যদিকে মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। শনিবার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরাণের রাষ্ট্রপতির সঙ্গে এই সব নিয়ে কথা বলেন।
ভারত সহ বিভিন্ন দেশের এই যুদ্ধ পরিস্থিতি নেতিবাচক প্রভাব ফেললেও সংঘর্ষরত দেশগুলি যুদ্ধ চালিয়েই যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*