আরো ১২

Spread the love
  1. আজ রবিবার, চৈতি ছট পুজো। এই উপলক্ষে সকলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. আজ সন্ধ্যেয় ভবানীপুরে কর্মিসভা, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  3. মঙ্গলবার থেকে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমায় প্রথম জনসভা। তারপর যাবেন নন্দীগ্রাম।
  4. আগামীকাল সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। অশান্তির আশঙ্কায় প্রশাসন।
  5. অশান্তি রুখতে শুরু কড়া নজরদারি, ডিএমদের একাধিক নির্দেশ নবান্নের।
  6. হংকং থেকে লন্ডন যাওয়ার বিমানে মাঝ আকাশে মহিলা যাত্রীর মৃত্যু। তুমুল চাঞ্চল্য বিমানে।
  7. রবিবার সকালে ফের ভূমিকম্প সিকিমে। এর জেরে সাত সকালে কাঁপল শিলিগুড়ি, দার্জিলিং-সহ অনেক এলাকা।
  8. আরজি করে লিফটে একজনের মৃত্যু নিয়ে চলছে তদন্ত। শনিবার ঘটনাস্থল পরীক্ষা করে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক টিম।
  9. বরানগরে ভোটের প্রচারে সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি, অশান্তি মিটলেও। এলাকায় রয়েছে উত্তেজনা। চলছে পুলিশি টহল।
  10. দেদার অফিসারদের বদলি, রাজ্য প্রশাসনকে পঙ্গু করার চক্রান্ত, আজ প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ।
  11. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে উত্তেজনা। তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ। ঘটনার পিছনে বিজেপি অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের। উল্টোদিকে বিষয়টি তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল বলে দায় সারল বিজেপি।
  12. কেরালায় শিশু-সহ এক পরিবারের পাঁচ জনের রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*