পশ্চিম এশিয়ার পরিস্থিতি, আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিম এশিয়ার সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্রীয় সরকার।
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছিলেন। এই পরিস্থিতিকে নজিরবিহীন চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। সেখানে সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা সহ ভারতের প্রতিরক্ষা সম্পর্কীয় বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকে প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান, বায়ুসেনা প্রধান প্রীত সিং, উপেন্দ্র দ্বিবেদী,দিনেশ কুমার ত্রিপাঠি, সমীর কুমার প্রমুখ সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই সহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যত দিন যাচ্ছে সংঘাতের পারদও চড়ছে।
ভারত সহ একাধিক দেশে এর প্রভাবে উদ্বিগ্ন সংশ্লিষ্ট সরকার, প্রশাসনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*