- আজ ২৫ মার্চ, বুধবার সোনাজয়ী ভারতীয় অলিম্পিক দলের সদস্য ও কিংবদন্তী হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াসের জন্মবার্ষিকী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সকলকে বাসন্তী পুজোরও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
- লেসলি ক্লডিয়াসের জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাসন্তী পুজোরও শুভেচ্ছা জানান তিনি।
- চালসার পর আজ উত্তরবঙ্গে তিনটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- নন্দীগ্রাম-সহ মেদিনীপুরে আজ একাধিক জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
- প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও কতজন বাদ এখনও স্পষ্ট করতে পারল না কমিশন। বাড়ছে ক্ষোভ।
- সিইও ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে সব ভোটারের নামই অ্যাডজুডিকেশানে দেখাচ্ছে। সকাল হতে কিছুটা সংশোধন হলেও এখনও একাধিক অভিযোগ, পোর্টাল নিয়ে।
- মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস একটা নোটিফিকেশন জারি করেছে যে কোন বুকিং এর টাইমলাইনে কোন চেঞ্জ করা হয়নি।
- ভোটে ব্যবহৃত বাস, মিনিবাস, ছোট গাড়ির ভাড়া বাড়ছে। নতুন হার ঘোষণা প্রশাসনের।
- গড়িয়ার বিউটি পার্লারে মহিলা খুনে নয়া তথ্য। লিভ ইন সঙ্গীকে ছেড়ে স্বামীর কাছে ফিরেছিলেন রূপবাণী, সেই আক্রোশেই কি খুন, তদন্তে পুলিশ।
- দেশ জুড়ে চলছে রেশন কার্ড যাচাইকরণ। এই রাজ্যে এখনও পর্যন্ত বাতিল ৩ লক্ষের বেশি কার্ড।
- ফের অসুস্থ সোনিয়া গান্ধি। মঙ্গলবার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন দিল্লির গঙ্গারাম হাসপাতালে।
- দিল্লির কংগ্রেস অফিসে উচ্ছেদের নোটিস। উদ্বেগে দলীয় নেতৃত্ব।

Be the first to comment