পিয়ালী:
লেডি উইথ দ্যা ল্যাম্প…. ফ্লোরেন্স নাইটিংগেলের আদর্শ অনুসরণ করে নার্সিং স্টাফেরা মানুষের সেবা করেন। রোগীকে আরাম দিতে সারারাত জেগে থাকেন তারা। এইরকমই এক ঘটনার বিবরণ দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একথা অনেকেরই জানা যে তার মা রাজ্যসভার সাংসদ, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির নেতা সোনিয়া গান্ধী এখন অসুস্থ হয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি। রাহুল নিজের ইনস্টাগ্রাম এ জানান হসপিটালে মায়ের রুমে একটা ছোট সোফায় তার পাশে থাকার জন্য এক রাত কাটালাম। অবাক হয়ে দেখলাম একজন কেরালাম নার্স বারবার এসে মাকে দেখে যাচ্ছেন।রোগীর কোনরকম সুবিধা অসুবিধা হচ্ছে কিনা নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করছেন। রাহুল তাঁকে পরের দিন সকালে প্রশ্ন করেন আপনি কি রাতে একটুও ঘুমিয়েছেন? কেরালামের নার্সটি উত্তর দেন না আমি সারারাতই জেগে ছিলাম। রাহুল বলেন এইরকম প্রচুর কেরালাম-এর মেয়ে বা দক্ষিণ ভারতীয় মেয়ে নার্স হিসেবে বিনিদ্র রজনী কাটিয়ে রোগীদের পাশে থেকে তাঁদের আরাম দেওয়ার জন্য সেবা করে চলেন। তাদের কুর্নিশ জানান রাহুল। পাশাপাশি এটাও বলেন শুধু কেরালাম বা দক্ষিণ ভারতের নার্সরাই নয় সারা ভারতের সে দিল্লি হোক গুজরাট হোক মধ্যপ্রদেশ হোক সারা ভারতের নার্সরাই রাত জেগে রোগীর সেবা করে রোগীকে সুস্থ করে তোলেন। সারা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন অসুস্থ রোগীর পাশে থাকেন তারা।

Be the first to comment