রোজদিন ডেস্ক :
উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী হলেন প্রাক্তন এনএসজি কমান্ডো ও প্রাক্তন কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী। টিভি-র পর্দায় পরিচিত, জনপ্রিয় মুখ এই প্রাক্তন কমান্ডোকে প্রার্থী করে নিঃসন্দেহে বড় চমক দিল গেরুয়া শিবির। তিনি প্রার্থী হওয়ায় কেন্দ্রটির গুরুত্ব আরও বাড়লো বলে রাজনৈতিক মহল মনে করেন।
ওই কেন্দ্রে সিপিএমের তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি, টিএমসি-র তরুণ প্রার্থী শীর্ষাণ্য ব্যানার্জি আছেন, এবার প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী ওখানে বিজেপির প্রার্থী হওয়ায় তা নতুন মাত্রা পেলো।
চন্দননগরে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন কুমার গুহ।

Be the first to comment