পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে বদলি, একাধিক আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : বুধবার আচমকা বেআইনি কাজের অভিযোগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এদিনই ওই জেলায় নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নিরঞ্জন কুমার।সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রিশিন ইসমাইলের বিরুদ্ধে ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ উঠেছিল। সেই গুরুতর অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে সরানোর সিদ্ধান্ত নিল কমিশন। পূর্ব মেদিনীপুরের।পাশাপাশি আরও পাঁচ জেলায় অতিরিক্ত জেলাশাসক (এডিএম) স্তরের একাধিক আধিকারিককে বদলি করেছে কমিশন। উত্তর ২৪ পরগনায় কর্মরত রাজ্য সরকারের বিশেষ সচিব তেজস্বী রানাকে ভাটপাড়া বিধানসভার রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম মোহনকে মুর্শিদাবাদের রানিনগরে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক রোহন লক্ষ্মীকান্তকে বাঁকুড়ার রানিনগরে দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক লক্ষ্মণ পেরুমলকে বাঁকুড়ার তালড্যাংরায় এবং বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক শ্রীনিবাস বেঙ্কটরাও পাতিলকে মালদহের বৈষ্ণবনগরে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*