পশ্চিম এশিয়ার পরিস্থিতি, কেন্দ্রর সর্বদলীয় বৈঠক বয়কট তৃণমূল এর

Spread the love

রোজদিন ডেস্ক : 
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কেন্দ্রর ডাকা বৈঠকে যোগ দিল না তৃণমূল।
আজ বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এই বৈঠক হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
দেশে অশোধিত তেল, এলপিজি সহ নিত্যপণ্যর জোগান যথেষ্ট বলে আশ্বাস দেওয়া হয়।
পশ্চিম এশিয়ার দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানায় সরকার।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সংসদে এই পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি করেন।
সংসদে কেন আলোচনা হোল না, এই দাবি তুলে তৃণমূল বৈঠক বয়কট করে।
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ পদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন।
এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকা উচিত ছিল বলে কংগ্রেস সহ বিরোধী নেতারা মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*