১০টা

Spread the love
  1. বিজেপি তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল। ১৯ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। উল্লেখযোগ্য পানিহাটি কেন্দ্রে লড়াই করবেন অভয়ার মা রত্না দেবনাথ। উত্তরপাড়া কেন্দ্রে লড়বেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী।
  2. গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ বিভিন্ন অয়েল পেট্রোলিয়াম সংস্থাগুলিও জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।
  3. রাজ্যের সিইও দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩২ লক্ষ বিবেচনাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে।
  4. বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়।
  5. নিতিন নবীন বলেন, “মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়েছি। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সারা দেশকে এক সুতোয় বেঁধেছিল। আজকে কোথাও যেন তা ছিন্ন হচ্ছে।”
  6. বুধবার কলকাতায় হুমায়ুনকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ওয়েইসি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইদের নামাজে অংশ নিলেও মুসলমানদের সার্বিক উন্নতি করেননি। তাই একজন মুসলিম নেতা প্রয়োজন। তিনি হুমায়ুন কবীর।
  7. হুমায়ুনের দল এবারের নির্বাচনে হুইসেল প্রতীকে লড়বে। সেই প্রতীকের এদিন উন্মোচন করেন ওয়েইসি।
  8. জঙ্গলমহলের জোড়াম ও জামতলগোড়া গ্রাম থেকে প্রায় ৩০০-র বেশি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে।
  9. পাঁচ কেন্দ্রে আইএসএফ প্রার্থী ঘোষণা করল। উত্তর ২৪ পরগনার মিনাখা (এসসি) বিধানসভায় প্রতীক মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী (এসসি) অসিত রায়,  মন্দিরবাজার (এসসি) অশোক কুমার গায়েন, হাওড়ার উলুবেড়িয়া পূর্ব আনসার আলি সেখ ও জগৎবল্লভপুর কেন্দ্রে নাজিরা খাতুন লড়াই করবেন।
  10. ইঞ্জেকশনের আতঙ্ক! ৬ মাস পর সারমেয়র আঁচড়ে মুম্বাইয়ে মর্মান্তিক মৃত্যু শিশুর

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*