বাংলাদেশে পদ্মা নদীতে ঢাকাগামী বাস পড়ে নিহত বহু

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকাগামী বাস পদ্মা নদীতে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেলে বাসটি ওই ঘাটে ফেরি তে ওঠার অপেক্ষায় ছিল। আচমকা তা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। এই ঘটনা য় এলাকায় প্রবল চাঞ্চল্য দেখা দেয়। গভীর রাত অবধি পাওয়া খবরে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও মৃতদেহ উদ্ধার হবে বলে সরকারের আশঙ্কা। বাসটিতে ৫০ জন মত যাত্রী ছিলেন বলে জানা যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান শোক প্রকাশ করেছেন। তিনি নদীতে পড়ে যাওয়া বাস যাত্রীদের উদ্ধারের জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বাসটি কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মা নদীতে প্রায় ৭০/৮০ ফুট গভীরে তা তলিয়ে যায়। ওখানে প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত, নদীর ঢেউ এর মধ্যে উদ্ধার কাজ চলে।
উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি তোলার চেষ্টা হয়। গভীর রাতে বাসের সামনের অংশ নদীর ওপরে উঠে আসে। নারী, শিশু, পুরুষ সহ যাত্রীদের মৃতদেহ তোলার সময় এলাকায় ব্যাপক হাহাকার, কান্নায় বাতাস ভারী হয়ে যায়। কয়েকজন যাত্রী কোন ক্রমে সাঁতরে উঠে আসতে পারলেও চোখের সামনে প্রিয়জনদের ডুবতে দেখে হাহাকার করেন।।
মর্মান্তিক এই বাস দুর্ঘটনায় বাংলাদেশে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*