রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ১৪ জন প্রাণ হারালেন। আহত প্রায় ২০ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আজ ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। সূত্রের খবর, তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোর যাওয়ার পথে মার্কাপুরমে এক লরির সঙ্গে সংঘর্ষে বাসে আগুন জ্বলে যায়। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে অনেকেই বাস থেকে নামতে না পেরে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। দমকল, পুলিশ আসে। ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসের ভিতর আরও কেউ আটকে আছেন কিনা দেখা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুন লেগে ২০ জন প্রাণ হারিয়েছিলেন। আজ এই মর্মান্তিক দুর্ঘটনা সেই স্মৃতি উসকে দিল।
কিভাবে এই দুর্ঘটনা তার তদন্ত হচ্ছে।

Be the first to comment